
বিচারিক (নিম্ন) আদালতের দেয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। শুক্রবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
তিনি জানান, হাইকোর্টের আদেশের ব্যাপারে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়েছে। শনিবার শুনানির পর এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক বেঞ্চ আদালতের দেয়া সাজা ও দণ্ড স্থগিত করে আদেশ দেন।
এর ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এম আমিনুল ইসলাম।
অথচ গত বুধবার এক আদেশে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বলেছেন, দুই বছরের বেশি দণ্ড ও সাজা হলে আপিল করেও কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বাংলাটিভি/এসএম/এবি



