বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

|| মনি চন্দ্র দাস ||
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বামনী গ্রাম থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বামনী এলাকার সড়কের পাশে ডুবায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছেন। কয়েকদিন আগেই সে মারা গিয়েছে বলে ধারনা করছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বাংলাটিভি/মাসুদ সুমন



