বাংলাদেশআওয়ামী লীগ

বঙ্গবন্ধুর গণমুখী সমবায় আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গণমুখী সমবায় আন্দোলনকে গুরুত্ব দিয়েছিলেন যাতে মানুষ উন্নত জীবন পায় বলেও জানান তিনি । সোমবার  ঢাকায় সমবায় অধিদপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম ,সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলামসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সমাজকে যে পরিমাণ পরিবর্তন করতে চেয়েছিলেন তা তাঁর সাড়ে তিন বছরের সময়কালে করা সম্ভব হয়ে ওঠেনি। সমবায়ের সম্ভাবনার সুযোগ বঙ্গবন্ধুর হাত ধরেই তৈরি হয়েছিল। সমবায়ের শক্তিকে কাজে লাগাতে পারলে দারিদ্র পীড়িত মানুষের অফুরন্ত সম্ভাবনা সুযোগ সৃষ্টি হয় ।

সমবায় প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে চালাতে  স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে।  যেহেতু আর্থিক প্রতিষ্ঠান তাই  যে কোন অব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। সমবায়কে শক্তিশালী করতে যুগোপযোগী আইন তৈরি করে তা কার্যকর করতে হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

 এন, আর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button