চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

রাজধানী ঢাকাসহ সারাদেশ জেকে বসেছে শীত। বেড়েছে শৈত্যপ্রবাহ। আবাহাওয়া অফিস বলছে, ঢাকার তাপমাত্রাও আগের দিনের চেয়ে কমেছে। চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের সব জেলা ছাড়াও শৈত্যপ্রবাহ ছড়িয়েছে দেশের ৪৩ জেলায়। এসব জেলায় মাঝারি, মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলা এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বইছে। দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় দেশের ১৯ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
এদিকে, হাঁড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। ব্যাহত হচ্ছে নৌ, সড়ক ও আকাশপথের যান চলাচল। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা।
আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। ২৪ ও ২৫ জানুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে গুড়ি গুড়ি অথবা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
এন আর/ বাংলা টিভি



