বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন

নির্বাচনে জয়লাভ করে আবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই অভিনন্দনপত্রটি পৌঁছে দেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনপত্রটি পড়ে শোনান।

অভিনন্দনপত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা সরকারের সাফল্য কামনা করেন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button