
পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবে না, বলে মন্তব্য করেছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ,বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জে চরকাটারী এলাকায় জিওব্যাগ দিয়ে যমুনা নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পন্য সরবরাহ করা হবে।
এএফ/বাংলা টিভি



