বাংলাদেশ

মুকসুদপুরে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ সম্পাদকসহ আহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন, উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাহিদুর রহমান টুটুল ও তার ড্রাইভারসহ ৩ জন । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফারক খান মিলনায়তনের পাশে এ হামলার শিকার হয়েছেন তারা। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,  খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসি  টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে মিছিল দিয়েছে  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের  নেতেৃত্ব ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশ ২ ঘন্টা ব্যাপি অবরোধ করে নেতা-কর্মীরা। এ সময় দুপাশের  ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের  সৃষ্টি হয়।

অন্যদিকে, ঢাকা -বরিশাল মহাসড়কের টেকেরহাট মুকসুদপুর অংশ অবরোধ করে টায়ার জ্বালিয়ে মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুকসুদপুর থানা পুলিশ।

উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আরিফুজ্জামান জানান, আড়াইটার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজে  সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল পরিষদে যাওয়ার পথে দুর্বৃত্তরা পেছন থেকে  হাতুড়ি দিয়ে আক্রমণ চালায় । তার বাম হাত ও বাপ পায়ে ১৫ টির অধিক হাতুড়ির আঘাত করা হয়। এ সময় মাইক্রোবাস চালক আয়নাল ও তার সহযোগী এনামুল ও আহত হয়েছে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button