বাংলাদেশরাজধানীরাজনীতি

রমজানে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : র‍্যাব

আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, রমজানকে সামনে রেখে অনেক ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ করেন। সমন্বিতভাবে দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সড়কে চাঁদাবাজিসহ জনদুর্ভোগ সৃষ্টিকারীদের নাম পরিচয় পাওয়া গেছে ,ধারাবাহিক অভিযান চালানো হবে ।  এরইমধ্যে অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button