বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
নরডিক দেশগুলো পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়নে সহযোগিতা জোরদার করবে: পরিবেশমন্ত্রী

সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কসহ নরডিক দেশগুলো পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নে তাদের সহযোগিতা জোরদার করবে বলে জানিয়েছেন, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কয়েকটি রাষ্ট্রদূতের সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশ ও বিশ্বের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
জাতিসংঘের নেয়া প্রকল্প এবং কীভাবে বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয় বলেও জানান সাবের হোসেন চৌধুরী।
এন আর/ বাংলা টিভি



