বিএনপি’র লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর, বিএনপি-জামায়াত সরকারে এলে দেশ ধংস করে দেয়। এমন মন্তব্য কোরে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সবসময় ষড়যন্ত্র করেছে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা ওই দানবদের ভোট দিবেন না। জামায়াত একাত্তরে গণহত্যা করেছে। তাদের সঙ্গে জোট করেছে বিএনপি। এই বিএনপি-জামায়াতের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। ধানের শীষের লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ।
রংপুর ৬ (পীরগঞ্জ) আসনে এবার নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই আসন থেকে শেখ হাসিনা একাধিকবার নির্বাচন করলেও এবার শিরীন শারমিন চৌধুরীকে আসনটি ছেড়ে দিয়েছেন তিনি।
বাংলাটিভি/প্রিন্স



