বাংলাদেশ
পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশেও সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পেঁয়াজ রপ্তানির অনুমতির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
এন আর/ বাংলা টিভি



