আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় সোনার খনিতে ধস, নিহত ২৩

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার বলিভার রাজ্যে স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে। তাই নিহতের সংখ্যা বৃদ্ধির আশংকা করছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য জানানো হয়েছে।  ধসের ঘটনা মঙ্গলবার ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে শোক জানিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, একটি উন্মুক্ত খনিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। এসময় কেউ কেউ সেখান থেকে পালাতে সক্ষম হলেও অনেকেই এতে চাপা পড়েন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button