বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বিভিন্ন কারণে কারাগারের ভেতরে ছিলেন,  বিচারক মনে করেছেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।

বিএনপি নির্বাচনই করেনি।  বিরোধী দল বলে দাবি করতে পারেন না। ছোট ছোট অনেক দল আছে, যেগুলো সেরকম দলের মত বিএনপির অবস্থান।

মিয়ানমার ইস্যুতে মন্ত্রী বলেন,  পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button