বাংলাদেশ

মোড়ক উন্মোচন হল ননীগোপাল চক্রবর্ত্তীর বই “স্পর্শহীন হাতের ছোঁয়া”

লেখক ননীগোপাল চক্রবর্ত্তীর লেখা কবিতার বই “স্পর্শহীন হাতের ছোঁয়া”। সন্ধ্যায় অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুল মঞ্চে হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অভিনেতা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক বাবু পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান সাদা মনের মানুষ। নিজস্ব কর্ম স্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে।

তাঁর এ লেখনি সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা। অমর একুশে গ্রন্থমেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। “স্পর্শহীন হাতের ছোঁয়া” বইটিতে রয়েছে ১১১টি কবিতা। কবিতায় মানবিক প্রেম, প্রকৃতি আর যাপিত জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানবিক মূল্যবোধ আর জীবনবোধের গভীরে তার বিচরণ। এরই মধ্যে তিনি দু-হাজারের অধিক কবিতা লিখেছেন। এ গ্রন্থে স্থান পেয়েছে শতাধিক কবিতা। এ ছাড়াও তিনি লিখছেন ছোট গল্প, অনুগল্প ও উপন্যাস। লেখকের জন্ম ১৯৫৫ সালে রাজবাড়ি উপজেলায়।

পড়ালেখা শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, নিবন্ধ, উপ-সম্পাদকীয় ও ফিচার লিখেছেন বাবু ননীগোপাল চক্রবর্ত্তী। সংগীত শিক্ষক হিসেবে নিজ এলাকা নড়াইল জেলার লোহাগড়ায় জনপ্রিয়তায় শীর্ষে তিনি । পাঠকের অনুপ্রেরণা পেলে বাকি জীবন লেখালেখির সাথে যুক্ত থাকার প্রত্যয় তাঁর।

 

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button