আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে তেলবাহী ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কান্দাহার ও পশ্চিম হেরাত প্রদেশের মধ্যে সংযোগস্থাপনকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে। এতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button