আন্তর্জাতিক
চীনে এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরে বাসের ধাক্কা, নিহত ১৪

চীনে একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও ৩৭ জন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুর আড়াইটায় এই দুর্ঘটনাটি ঘটে। নর্থ চীনের একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস টানেলের প্রাচীরের সাথে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটিতে প্রায় ৫১ জন যাত্রী ছিলো। নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তবে আহতদের স্বাস্থ্য অবস্থা সম্পর্কে এখনও জানানো হয়নি।
বাংলা টিভি/ রাজ



