বাংলাদেশ

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা

রমজানে এ বছর  ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করেছে, বাংলাদেশ জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।

সকালে রাজধানীর বায়তুল মোকাররমে, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায়, ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের এ হার নির্ধারণ করে।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে,ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম,আটা,খেজুর,কিসমিস,পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ, বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

 

বাংলা টিভি/ বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button