সারাদেশে আজ প্রতীকী ব্ল্যাক আউট

বাংলাদেশের মহাশোকের কালরাত্রি। দিনটি উপলক্ষে আজ জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাসমূহে এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে এদিনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর বা সুবিধাজনক সময় দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হবে।
বাংলা টিভি/ রাজ



