আন্তর্জাতিক
মস্কোর বন্দুক হামলায় জড়িত সন্দেহে ৯ জন আটক

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে, বন্দুক হামলায় জড়িত সন্দেহভাজন ৯ জনকে আটক করেছে তাজিকিস্তানের নিরাপত্তা সংস্থা।
রাশিয়ার আরআইএ নভোস্তি বার্তা সংস্থা জানায়, তাজিকিস্তানের একটি জেলার ৯ বাসিন্দাকে আটক করা হয়েছে। মস্কোর ক্রোকাস সিটি হলে হামলাকারীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। আটককৃতদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সম্পর্ক রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে, কনসার্ট হলে চালানো হামলায় বন্দুকধারীদের সঙ্গে ইউক্রেইনীয়দের যুক্ত থাকার প্রমাণ পাওয়ার দাবি করে রুশ তদন্তকারীরা। তবে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
বাংলা টিভি / বুলবুল



