বাংলাদেশ

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের ওভারপাসগুলো উন্মুক্ত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উন্মুক্ত করে দেয়া হলো এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে নবনির্মিত একটি রেলওয়ে ওভারপাস,সাতটি ওভারপাস ও একটি সেতু।

সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মিত এগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২’এর উদ্বোধন করা হয়েছে।

পরে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী জানান,  সরকারের পদক্ষেপের ফলে গতবারের মতো এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক। ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রায় আমূল পরিবর্তন হয়েছে, এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button