আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ

ইসরাইলে ইরানের হামলা নিয়ে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
ইসরাইলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ”এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।”
নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরাইলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরাইলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।
ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরাইল। বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



