দেশবাংলা

বর্ণিল উৎসব আয়োজনে সারাদেশে বাংলা নববর্ষ বরণ

সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হচ্ছে। সকল বয়সী নারী-পুরুষ নানা রঙের পোশাক পড়ে নববর্ষকে স্বাগত জানায়। আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলার।

ময়মনসিংহে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন, সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।   আ

বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে র‍্যালী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলি।

সিলেট জেলা প্রশাসন,সিটি করপোরেশন,শিশু সংগঠন পাঠশালা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র বের করে মঙ্গল শোভাযাত্রা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সামাজিক,সাস্কৃতিক সংগঠন অংশ নেয়।

ভোলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

ফরিদপুরে  বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  পরে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

খুলনা রেলষ্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক’সহ অন্যরা এতে যোগ দেন।

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি,গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা,তীর নিক্ষেপ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।

কক্সবাজার জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। পরে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার নারী-পুরুষ বৈশাখী সাজে সজ্জিত হয়ে মঙ্গল শুভযাত্রায় অংশ নেয়।

পাবনায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখের উৎসব শুরু হয়। এতে নেতৃত্ব দেন স্কয়ারের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এছাড়া টাঙ্গাইল,বাগেরহাট,জামালপুর,ঝিনাইদহ ও পাটুয়াখালি’সহ দেশজুড়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button