ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ইসরাইলকে সতর্ক করেছে হোয়াইট হাউস । বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই সতর্কতার কথা জানিয়েছেন।
পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরাইলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান।
তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিতের দাবী করেছে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।
প্রশাসনের কর্মকর্তারা বলেছেন এক্ষেত্রে ইসরাইলকে যে কোনো পাল্টা জবাব দেয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।
রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময়, প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে “খুব সাবধানে এবং কৌশলীভাবে চিন্তা করতে” বলেছেন।
কর্মকর্তারা আরও বলেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে ইসরাইল এর বিনিময়ে “সেরাটাই পেয়েছে”, যার শুরু হয়েছিল সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে। বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



