আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরাইল

ইসরাইলে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

সোমবার আইডিএফের বরাত দিয়ে বিবিসি দুটি ছবি প্রকাশ করে। ছবি দুটিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রাস্তায় এবং এয়ারবেজের কাছে একটি ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ইসরাইলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। এই প্রথম তেহরান সরাসরি ইসরাইলের ভূখণ্ডে হামলা চালাল।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি পাল্টা হামলায় যোগ দেবে না।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button