
হলফনামায় সম্পদের তথ্যের অসঙ্গতির বিষয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় কালো টাকার তথ্য থাকলে কোনোভাবেই কেউ ছাড় পাবে না। দুই মাসের মধ্যে দুর্নীতি নির্মুলে দুদকের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ যেখানেই দুর্নীতির গন্ধ পাবো সেখানেই গিয়ে আমরা হাজির হাজির হবো।
বাংলাটিভি/পাইক



