খেলাধুলা

লা লিগায় ঘুরে দাঁড়াতে মাঠে নামছে বার্সা

কোপা দেল রে’তে হোঁচট খেয়ে এবার লা লিগায় ঘুরে দাঁড়াতে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ এইবার। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

লিগে সময়টা ভালোই কাটছিলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। লিগে টানা ৫ ম্যাচে জয়ের সুবাতাস পাচ্ছে তারা। কিন্তু কোপা দেল রে’তে গিয়ে লেভান্তের কাছে হোঁচট খেতে হয়েছে মেসি ও সুয়ারেজবিহীন বার্সাকে।

এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লিগ কাঁপাতে হাজির হচ্ছে কাতালানরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাদের প্রতিপক্ষ এইবার। পয়েন্ট টেবিলে শীর্ষেস্থানটা অনেকদিন ধরেই দখলে রেখেছে বার্সা।

তাই জায়গাটা আরো মজবুত করতে স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে জয় পেতে চাইবে তারা। তাছাড়া এইবারের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে কাতালানরা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button