নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮৯৩ কোটি ২২ লাখ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী জানান, আজকের সভায় ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৮৯৩ কোটি ২২ লাখ টাকা। ব্যয়ের পুরোপুরি সরকারি অর্থায়নে করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
বাংলাটিভি/পাইক



