আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

সৌদিতে একের পর এক ড্রোন হা/ম/লা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দিকে একের পর এক ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলের আকাশে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর প্রায় এক ঘণ্টা আগে আরও আটটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা না চালায়, তাহলে তেহরানও পাল্টা আঘাত করবে না। তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

এর জবাবে সৌদি আরবসহ আশপাশের কয়েকটি দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দফায় দফায় আসা ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এসব হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এসব হামলা চালানো হচ্ছে। এর আগেও ইরান সতর্ক করে জানিয়েছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে, তাদেরও এই সংঘাতের পরিণতি ভোগ করতে হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক মহল কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেও উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button