যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ই/স/রা/ই/ল/কে চীনের হুঁশিয়ারি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন। তিনি ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেছেন এবং অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকট কখনো সমাধান হবে না। তিনি সংঘাতের বদলে কূটনৈতিক পন্থার ওপর জোর দেন এবং সতর্ক করেন যে, বিশ্ব আবারও “জোর যার মুল্লুক তার”—এ ধরনের শাসনের দিকে ফিরে যেতে পারে না।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “রঙিন বিপ্লব বা ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রতি সেখানকার জনগণের কোনো সমর্থন নেই। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব।”

তিনি আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে এবং মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে সংঘাত আরও বৃদ্ধি না পায় বা অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button