যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

অতর্কিত হা/ম/লা/য় ই/স/রা/য়ে/লি মন্ত্রীর ছেলের ‘ক/লি/জা ছি/ন্নভি/ন্ন’

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হঠাৎ হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী এবং কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলে বেনিয়া হেবরনও রয়েছেন। হামলায় তার লিভার বা যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি এখনও বেঁচে আছেন। হামলার ঘটনা ঘটেছিল গত ৬ মার্চ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্মতরিচের দেওয়া পোস্টে উল্লেখ আছে, লেবানন সীমান্তের কাছে মর্টার শেল নিক্ষেপের সময় তার ছেলে বেনিয়া হেবরনের পিঠ ও পেটে বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল ঢুকে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্মতরিচ জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরা ছেলের লিভারের রক্তনালির দেয়ালে আটকে গিয়ে আরও বড় ক্ষতি থেকে রক্ষা করেছে। তিনি বলেন, যদি তা ক্ষতিগ্রস্ত হতো, পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারত।

সংশ্লিষ্ট খবর

Back to top button