ইন্ডিয়াআন্তর্জাতিক

আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না: অমিত শাহ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাবরি মসজিদ ইস্যুকে ঘিরে। জলপাইগুড়ির এক জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া ভাষায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেওয়া হবে না।

তাঁর দাবি, এমন প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ইন্ধন থাকতে পারে।

অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল থেকে বহিষ্কৃত এক নেতা মুর্শিদাবাদ এলাকায় মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করেছেন এবং এতে দলীয় সমর্থন রয়েছে বলে ইঙ্গিত দেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এসব মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। নির্বাচনের আগে ধর্মীয় ইস্যু ঘিরে দুই দলের মধ্যে এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button