‘গোমাতা’কে আদর করলে রক্তচাপ কমে! দাবি মন্ত্রী দিলীপের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বঙ্গ রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত বিজেপি নেতা ও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ আবারও নতুন মন্তব্য করে আলোচনায় এসেছেন।
মঙ্গলবার কাঁকুড়গাছিতে এক চা-চক্রে যোগ দিয়ে তিনি গোমাতার উপকারিতা নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমতে পারে।
দিলীপ ঘোষ বলেন, “গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যেতে পারে। গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।”
এর আগে বিভিন্ন সময় গরু ও গোমাতাকে ঘিরে তার একাধিক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৯ সালে তিনি এক বক্তব্যে দাবি করেছিলেন, গরুর দুধে সোনা থাকে। এছাড়া করোনা পরিস্থিতিতে গোমূত্রকে রোগপ্রতিরোধে উপকারী বলেও মন্তব্য করেছিলেন তিনি, যা নিয়েও তীব্র সমালোচনা হয়েছিল।
সম্প্রতি তার এই নতুন মন্তব্য আবারও রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।



