দেশবাংলা

“নো হেলমেট,নো পেট্রোল” সাড়া ফেলেছে রংপুরে

মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট না থাকলে জ্বালানী তেল সরবরাহ করার আহবান জানিয়েছে, রংপুর জেলা পুলিশ। প্রশাসনের আহ্বানের সাড়া দিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখছেন পাম্প মালিকরা। সম্প্রতি নগরীর বেশ কয়েকটি তেলের পাম্পে এমন চিত্র দেখা গেছে।এর ফলে নগরীর তেলের পাম্পগুলোতে হেলমেটবিহীন চালকদের তেল নিতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে। এ অবস্থায় বাধ্য হয়ে চালকরা পাম্পের পাশে মোটরসাইকেল রেখে দোকান থেকে নতুন হেলমেট কিনে তা দেখিয়ে পেট্রোল সংগ্রহ করছেন।

সড়ক দূর্ঘটনায় হতাহতের সংখ্যা রোধ করতে রংপুরে “নো হেলমেট,নো পেট্রোল” কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে, স্থানীয়দের মাঝে। হেলমেট ছাড়া চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার আহ্বান জানান, পুলিশের কর্মকর্তা, মিজানুর রহমান মিজান,পুলিশ সুপার,রংপুর।

জেলা পুলিশের এ আহবানকে স্বাগত জানিয়েছে, পেট্রোলিয়াম ওনার্স এ্যাসোসিয়োশন(মোস্তফা সরোয়ার চৌধুরী টিটু,সাধারণ সম্পাদক,পেট্রোলিয়াম ওনার্স এ্যাসোসিয়োশন,  রংপুর)। এর ফলে নগরীর তেলের পাম্পগুলোতে হেলমেটবিহীন চালকদের তেল নিতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে।

হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে মটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, রংপুর জেলা পুলিশ। এ পদক্ষেপকে স্বাগত জানান, মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। সকল মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করলে সড়ক দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে বলে মনে করছেন,সংশ্লিষ্টরা।

-রংপুর প্রতিনিধি এস.এম রাফাত হোসেন বাঁধন

সংশ্লিষ্ট খবর

Back to top button