
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক পেলেন ইউজিসি স্বর্ণপদক।
বিকেলে রাজধানীর একটি হোটেলে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিজয়ীদের হাতে স্বর্ণপদক তুলে দেন।
এতে গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাঁর মৌলিক গবেষণা গ্রন্থের জন্য স্বর্ণপদক লাভ করেছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বিশেষ অতিথি এবং শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



