
নেইমারের নৈপুণ্যে প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এল সালভাদরকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসিবিহীন আর্জেন্টিনা।
মেরিল্যান্ডে ম্যাচের চার মিনিটেই স্পটকিক থেকে লিড এনে দেন নেইমার। ১২ মিনিট পর তার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। এরপর ফেলিপে কুতিনিয়ো ও মারকুইনোসকে দিয়ে গোল করিয়েছেন ব্রাজিল অধিনায়ক। অপর গোলটি করেছেন রিচার্লিসন। এদিকে, কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসিবিহীন আর্জেন্টিনা।
মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুদল তবে ফিনিশিংয়ের ঘাটতিতে গোল আসেনি। ১৭ মিনিটে ইজেকুয়েল পালাসিওর জোড়াল শট ঠেকিয়ে দেন ডেভিড অসপিনা। বিরতির পর রাদামেল ফ্যালকাওয়ের শট প্রতিহত করেন ফ্রাঙ্কো আরমানি। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।



