দেশবাংলা
কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

||মনি চন্দ্র দাস||
নেত্রকোণায় প্রখ্যাত কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যমলেন্দু পাল সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
খালেকদাদ চৌধুরী স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও উত্তর আকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি একুশে পদক ও বাংলা একাডেমী পদকে ভূষিত হয়েছেন।
বাংলাটিভি/এসএম/এবি



