বাংলাদেশ

মহানবীর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

||বাংলা টিভি অনলাইন||

মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে বুধবার রাতে সৌদি আরবের মদিনায় মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর (স.)  কবর জিয়ারতে যান। জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নেন। সফরসঙ্গীরাও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সৌদি সরকারের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী বুধবার রাতে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।

চার দিনের এই সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর পর বুধবার সকালে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

দুপুরে তিনি রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়।

বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাটিভি/এসএম /এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button