দেশবাংলা
মেয়ে জামাইকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর, আটক ২

দুর্গাপূজা চলাকালীন সময়ে মেয়ে জামাইকে ফাঁসাতে নেত্রকোনার দুর্গাপুরে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত নাঈম ও শাশুড়ি পারভীন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত নাঈম দুর্গাপুর উপজেলার গন্ডাবের গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং পারভীন ময়মনসিংহের মাহদীপুর গ্রামের আহসানুল করিম খানের স্ত্রী।
শুক্রবার দুপুরে দুর্গাপুর সার্কেল শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেন। আকট কৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/এসএম/এবি||মনি চন্দ্র দাস||



