বিএমএসএফ হাজীগঞ্জ উপজেলা কমিটি গঠন

||বাংলা টিভি অনলাইন||
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর হাজীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সভায় উপস্থিতির প্রস্তাব সমর্থন ও সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে বাংলা টিভি‘র প্রতিনিধি কামরুজ্জামান টুটুল সভাপতি,দৈনিক ইলশে পাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্কে সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পনের হাজীগঞ্জ অফিস প্রধান এস.এম মিরাজ মুন্সীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান বাবলু সকল সদস্যদের সম্মতিক্রমে উপজেলা কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
কার্যকরী কমিটির সম্পাদকীয় অন্যরা হলেন, সহ-সভাপতি এনায়েত মজুমদার (সম্পাদক ও প্রকাশক-দৈনিক আজকের দেশকন্ঠ),এস.এম চিশতী (বিশেষ প্রতিনিধি-দৈনিক ইলশেপাড়),কবির আহমেদ (স্টাফ রিপোর্টার- দৈনিক আলোকিত চাঁদপুর),যুগ্ম সাধারণ সম্পাদক আসমা সাদী (ভারপ্রাপ্ত সম্পাদক-মানব সমাজ),জহিরুল ইসলাম জয় (হাজীগঞ্জ প্রতিনিধি-দৈনিক চাঁদপুর প্রবাহ),কোষাধ্যক্ষ সুজন দাস (হাজীগঞ্জ প্রতিনিধি-দৈনিক চাঁদপুর দর্পন),দপ্তর সম্পাদক গাজী মহিন উদ্দিন (সহ-বার্তা সম্পাদক-নতুনের ডাক),মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা আক্তার (নিজস্ব প্রতিনিধি-নতুনের ডাক),ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাজাহান খাঁন (নিজস্ব প্রতিনিধি-আমার কন্ঠ)।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন,খালেকুজ্জামান শামীম (হাজীগঞ্জ প্রতিনিধি-যুগান্তর),মহিউদ্দিন আল আজাদ (সম্পাদক-নতুনের ডাক),খাজা সাফিউল বাসার রুজমন,মনিরুজ্জামান বাবলু (যুগ্ম সম্পাদক-দৈনিক আলোকিত চাঁদপুর),আলমগীর কবির ( প্রতিনিধি-দৈনিক চাঁদপুর কন্ঠ ),তাহের মিসবাহ (হাজীগঞ্জ প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দিগন্ত),পাপ্পু মাহমুদ (হাজীগঞ্জ প্রতিনিধি-দৈনিক চাঁদপুর কন্ঠ),অমর দাস (হাজীগঞ্জ প্রতিনিধি-আমাদের সময়),রেজাউল করিম নয়ন (হাজীগঞ্জ ব্যুরো-দৈনিক চাঁদপুর সংবাদ),হুমায়ুন কবির (নিজস্ব প্রতিনিধি-দৈনিক আজকের দেশকন্ঠ),সাজ্জাদ হোসেন সজিব (নিজস্ব প্রতিনিধি-মানব সমাজ),মজিবুর রহমান।
বাংলাটিভি/এসএম/এবি



