
||বাংলা টিভি অনলাইন||
রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি রেস্তোরাঁর সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি আবদুস সালামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খিলক্ষেত থানার পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেন। পরে সেখান থেকে আজ সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



