দেশবাংলা

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক

||নজরুল ইসলাম, ঝালকাঠি||

‘মানুষের কল্যাণে সাংবাদিকতা’ শ্লোগানে ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সার্কিট হাউসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল সাহা।

এ সময়, প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, নিরপেক্ষতা মানে এই নয় যে, একটি অনিয়মকে সমর্থন করতে হবে। নিরপেক্ষতা প্রমান করতে বিরোধী দলকে সাহায্য সহযোগিতা করতে হবে। সাংবাদিকদের এই প্রবনতা ঠিক না; এটা ভুল ধারণা।

এ প্রবনতা বন্ধ করতে হবে। সাংবাদিকদের চিন্তা থাকতে হবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে। কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে হবে।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button