অপরাধদেশবাংলাবাংলাদেশ

চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ৭ জঙ্গি আটক

||কামরুজ্জামান টুটুল, চাঁদপুর ||

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠককালে আনসারুল্লাহ বাংলা টিমের ৭ জঙ্গীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

রোববার দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি বাংলা টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৮। তারিখ ২১/১০/২০১৮।

আটককৃতরা হলো ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদ (১৯), কুমিল্লা জেলার হোমনা থানার মাহমুদুর রহমান (২৪), নারায়নগঞ্জ জেলা সদরের রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কামরুল হাছান (২৭), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নেয়ামত উল্ল্যাহ (২৬), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার ফজলুল করিম (দ্বীন ইসলাম) (৩০)।

হারুন অর রশিদ চৌধুরী জানান, ফরিদগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের একটি বাড়িতে একটি জঙ্গী সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার বিকালে উত্তর কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী মোঃ বাবু ওরফে আবু রায়হানের বিল্ডিংয়ে অভিযান চালায় এবং ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের কাউছার হামিদসহ ৭ জনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২টি প্যানড্রাইভ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।

আটককুতদের কাছ থেকে উদ্ধারকৃত জিনিসপত্রাদি পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গী সংগঠনের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হন বলে ফরিদগঞ্জ থানার ওসি জানান। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই বিষয নিয়ে রোববার দুপুরে পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের প্রেস বিফ্রিংয়ে জানান, আটক ৭ জঙ্গী সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততা বলে প্রতীয়মান হচ্ছে।

জিহাদুল কবির আরো জানান, জঙ্গীরা তাদের সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও সংগঠনকে গতিশীল করার জন্য একত্রিত হয়েছিল। তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদ্রাসায় শিক্ষকতা করেন। প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার জিহাদুল কবির ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button