বিশ্ববাংলা
অজি বাংলা সিস্টারহুডের জমকালো গেট টুগেদার
অজি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস

||বিশ্ব বাংলা||
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নারীদের ফেইসবুক গ্রুপ ‘অজি বাংলা সিস্টারহুডের জমকালো গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সিডনির রকডেলের একটি ফাংশন সেন্টারে এ গেট টুগেদারের আয়োজন করা হয়।
অজি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা হলেন জান্নাতুল ফেরদৌস। 
তিনি বলেন,২০১৫ সালে অস্ট্রেলিয়া আসার পর শুরুতেই নানা রকম সমস্যার মুখোমুখি হয়। কারোর কাছেই সব তথ্য একসাথে পাচ্ছিলাম না। তখনই চিন্তা করি যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে সবাই তথ্য আদান প্রদান করতে পারব। এই চিন্তা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রা শুরু করে অজি বাংলা সিস্টারহুড।
এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা সাড়ে ছ’হাজারেরও বেশী। বাচ্চার অসুস্থতার কারণ কি হতে পারে,ভিসা প্রসেসিং ও পারিবারিক সহিংসতায় আইনী সহায়তা- এসব বিষয়ে আলোচনাসহ তথ্য আদান প্রদান করা হয় এই গ্রুপে।



