দেশবাংলাবিশ্ববাংলা
বেলজিয়ামে ইইউ কমিশনের সামনে বিএনপির বিক্ষোভ

||বিশ্ব বাংলা||
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় বাতিলের দাবিতে ব্রাসেলসে ইইউ কমিশনের সামনে বিক্ষোভ করেছে বেলজিয়াম শাখা বিএনপি। সংগঠনের সভাপতি আহমেদ সাজার সভাপতিত্বে,সভাটি পরিচালনা করেন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন,পারভেজ মল্লিক। বিক্ষোভ সমাবেশে ইউরোপের সকল দেশ থেকে আসা বি এন পির নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
বাংলাটিভি/এসএম/এবি



