
বাংলাটিভি অনলাইন: নিহত নবম শ্রেণির ছাত্র মারুফ (১৫) পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে।
ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন জানান , বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে অটোরিকশায় করে ফুফুর সঙ্গে ফুলগাজী বরইয়া গ্রামে যাচ্ছিল মারুফ। পথে উপজেলার ঘনিয়া মোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে মারুফ আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলা টিভি/প্রিন্স



