হবিগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার, আটক ২

||কাজল সরকার,হবিগঞ্জ ||
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ কোম্পানির কলোনি থেকে মামুন মিয়া (২৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই সহকর্মীকে আটক করা হয়। শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মামুন, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের মুরালী সর্দারের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান মামুনের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, মামুন নিজ বাড়ি থেকে আসা যাওয়া করে প্রাণ কোম্পানিতে চাকরি করত। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে রাতে ফোন করে পরিবারকে জানায় সে তার বন্ধুর বাসাতে থাকবে। শুক্রবার সকালে স্থানীয়রা মামুনের দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের তার দুই বন্ধুকে আটক করা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



