চাঁদপুরে ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

||কামরুজ্জামান টুটুল, চাঁদপুর||
সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম আফিফ হত্যার বিচারের দাবীতে ও সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার আফিফের সহপাঠী ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়।
সাবেক ছাত্রদের ব্যনারে মানববন্ধন কলেজের অধ্যক্ষ শাহ্ মোঃ মকবুল আহমদ এর সভাপ্রধানে সাবেক ছাত্র ইমাম হোসেন ফরিদ পাটওয়ারীর সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বারাকাত উল্লাহ পাটওয়ারী, শিক্ষক হরিপদ দত্ত, কামাল হোসেন, শংকর আচার্য্য, আক্তার হোসেন, মর্জিনা বেগম, নুরুনহাহার প্রমুখ।
বক্তারা অবিলম্বে সড়কে নিষিদ্ধ টাক্টর বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্কুল ছাত্র সাইফুল ইসরাম আফিফের হত্যার বিচার দাবী করেন।
এর আগে গত ২৩ অক্টোবর কোচিং শেষ করে বাড়ী ফেরার পথে নিষিদ্ধ ট্রাক্টরের চাপায় চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড স্কুলের ৭ম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম আফিফ (১৩) ভাবে নিহত হয়।
বাংলাটিভি/এবি



