
||বাংলা টিভি অনলাইন||
রাজধানীর পান্থপথে অ্যাম্বুলেন্স চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ সকালে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
রাজাবাজার ঢালি বাড়ী এলাকায় নিহত নারী শিল্পী আক্তার (৩০) বসবাস করতেন। ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সকালে কাজের উদ্দেশে এক বাসায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন শিল্পী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাটিভি/এসএম/এবি



