অপরাধ
বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে চোরাকারবারি নিহত

||বাংলা টিভি অনলাইন||
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশে-বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক চোরাকারবারি নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা কুড়িম মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতের নাম হাইদুল (২৬)। তিনি উপজেলার জামালপুর গ্রামের হাবুর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, কুড়িম মাঠ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি’র সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে চোরাকারবারিরা গুলি ছোড়ে। এরপর বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও হাইদুল নিহত হয়। পরে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাটিভি/এসএম/এবি



