
জামায়াতের নিবন্ধন বাতিল:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।
সন্ধ্যায় ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে আবেদন করলে,
২০০৮ সালে জামায়াতে ইসলামী রাজনীতির নিবন্ধন পায়। পরে ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা একটি রিট
পিটিশনে ২০১৩ সালে এর নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের নেতারা দলীয় পরিচয়ে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
তবে স্বতন্ত্রভাবে ব্যক্তি পরিচয়ে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।
সেক্ষেত্রে ভিন্ন কোনো প্রতীকে তাদের নির্বাচন করতে হবে।
বাংলাটিভি/প্রিন্স
আরো পড়ুনঃ: “খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই”



